স্ট্রিম ডেস্ক

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে অবাধে নৌ চলাচল নিশ্চিতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সামরিক জোট করেছে সৌদি আরব। এতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, কুয়েতের মতো দেশ যোগ দিয়েছে। খবর আলজাজিরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোট সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
এতে আরও বলা হয়, ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সংযোগকারী কৌশলগত সামুদ্রিক করিডরের অংশ বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহের পথ সুরক্ষায় সদস্যদেশগুলো একযোগে কাজ করবে।
জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১ দেশের মধ্যে ৪৩টির প্রতিনিধিরা অংশ নেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও বৈঠকে ছিল। যদিও লোহিত সাগরে ইইউর আগে থেকেই ‘অ্যাসপাইডস’ নামে একটি নৌ নিরাপত্তা মিশন রয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটটির সঙ্গে এর পার্থক্য কী হবে, তা স্পষ্ট করা হয়নি।
জোটে সই করা অন্য দেশগুলো হলো বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।
তবে ইরান ঘিরে বিশেষ পরিস্থিতির কারণে একই স্বার্থ থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিজ নিজ দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অন্য দেশগুলোর জন্যও জোটে যোগ দেওয়ার সুযোগ থাকবে।
বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর বিশ্বাস, সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। অভিন্ন ও আন্তঃদেশীয় সামুদ্রিক হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য বিনিময়, তথ্য আদান-প্রদান, যৌথ পরিকল্পনা, যৌথ মহড়া এবং সামুদ্রিক অভিযান পরিচালনা। তবে কোন দেশ কতটি জাহাজ বা বিমান দেবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সৌদি আরব জানিয়েছে, এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে গঠিত হয়নি।
সৌদি আরবকে জোটটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সদর দপ্তরের স্বাগতিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সদর দপ্তর কোথায় হবে, তা জানানো হয়নি।

.png)

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩২ খনিশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রদেশের কোয়েটা সংলগ্ন সোরেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশবাসীকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
৫ ঘণ্টা আগে
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে নরেন্দ্র মোদিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) এ অভিযোগ দায়ের করা হয়।
৬ ঘণ্টা আগে
মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় সীমান্ত ভেঙে প্রবেশের সময় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ সময় হাজারো অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।
৭ ঘণ্টা আগে