স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩২ খনিশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রদেশের সোরেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ২৯ মরদেহ উদ্ধার হয়েছে এবং খনির ভেতরে আরও তিন মরদেহের অবস্থান শনাক্ত করা গেছে। ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হওয়ায় খনিতে আটকে পড়া বাকি শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৩৬ জন শ্রমিক অবস্থান করছিলেন।
আঞ্চলিক জ্যেষ্ঠ খনি কর্মকর্তা আব্দুল গনি বেলুচ জানান, খনির ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণে পাশাপাশি অবস্থিত দুটি খনি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান বিশেষ করে বেলুচিস্তানের কয়লা খনিগুলোতে পর্যাপ্ত বায়ুচলাচল ব্যবস্থা, গ্যাস পর্যবেক্ষণ প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে খনিশ্রমিক ও শ্রমিক অধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, খনির মালিকেরা নিরাপত্তা আইন ও প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী দিতে অবহেলা করেন।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে অবাধে নৌ চলাচল নিশ্চিতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সামরিক জোট করেছে সৌদি আরব। এতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, কুয়েতের মতো দেশ যোগ দিয়েছে। খবর আলজাজিরা।
১ ঘণ্টা আগে
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশবাসীকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে নরেন্দ্র মোদিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) এ অভিযোগ দায়ের করা হয়।
৫ ঘণ্টা আগে
মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় সীমান্ত ভেঙে প্রবেশের সময় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ সময় হাজারো অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।
৭ ঘণ্টা আগে