স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য দেওয়া বিশেষ অনুমতির মেয়াদ আরও প্রায় এক মাস বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক তেল সংকট মোকাবিলা এবং সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর আল-জাজিরা
মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটের দেওয়া পোস্ট করা একটি নথিতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত জাহাজে লোড করা তেল আগামী ১৬ মে পর্যন্ত কেনা যাবে। এর আগে এই অনুমতির মেয়াদ গত ১১ এপ্রিল শেষ হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, এই প্রথম দফার অনুমতির ফলে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসবে, যা বিশ্বের প্রায় এক দিনের মোট উৎপাদনের সমান।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি ইতিমধ্যেই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনসহ বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। পশ্চিমা দেশগুলো মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আয়ের উৎস বন্ধ করতে দেশটির তেলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে