স্ট্রিম ডেস্ক

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নির্বাচনী জনসভায় পদদলিতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। এতে ৯ শিশু ও ১৭ নারীসহ মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫১ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের কারুর জেলায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল-জাজিরা সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এ ছাড়া আহত ৫১ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারীকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারুর জেলা প্রশাসন জানিয়েছে, কারুর-ইরোড মহাসড়কের ভেলুস্যাম্পুরম এলাকায় বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)’-এর ‘ভেলিচাম ভেলিয়েরু’ (আলো ফুটুক) শীর্ষক প্রচার সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বিজয় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। বিশৃঙ্খলা শুরু হলে তিনি তাঁর বক্তব্য থামাতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে সমাবেশের সামনের সারিতে থাকা হাজার হাজার মানুষ প্রিয় তারকাকে একনজর কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে এগোতে থাকলে ভিড়ের প্রবল চাপ তৈরি হয়। অসহনীয় ভিড় ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অনেকে জ্ঞান হারান। বিশৃঙ্খলার মধ্যে অনেক শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বেচ্ছাসেবক ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বহু মানুষ পদদলিত হন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ঘটনার আকস্মিকতায় বিজয় তাঁর বক্তব্য থামিয়ে দেন। তিনি মঞ্চ থেকে জ্ঞান হারানো সমর্থকদের দিকে পানির বোতল ছুড়ে দিচ্ছিলেন এবং বারবার মাইকে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সাহায্য চাইছিলেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সমাবেশের জন্য প্রায় ৩০ হাজার মানুষের অনুমতি নেওয়া হলেও সেখানে কারুর ও আশপাশের জেলাগুলো থেকে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়েছিল। অনেকে হেঁটে, ট্রাক্টর ও বাসে করে সমাবেশে যোগ দেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শোকবার্তায় বিজয় লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, বর্ণনাতীত বেদনায় আছি। করুরে আমার প্রিয় ভাই-বোনদের মৃত্যুতে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
এ ঘটনায় তিরুচিরাপল্লি ও সেলেম জেলা থেকে অন্তত ৪৪ জন চিকিৎসক করুরে পাঠানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, “তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
নিহতদের পরিবারের জন্য এক কোটি রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। পাশাপাশি এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি বিজয়ের সমাবেশে এর আগেও ঘটেছে। গত বছরের অক্টোবরে তাঁর দলের প্রথম জনসভায় অন্তত ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছিল গণমাধ্যম।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে