স্ট্রিম ডেস্ক

খার্গ দ্বীপে কোনো ধরনের হামলা হলে ‘দৃঢ়, বিধ্বংসী ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকির জবাবে এমন প্রতিক্রিয়া দেখাল ইরান।
বৃহস্পতিবার (১১ জুন) ইরানের সংবাদপত্র হামশাহরিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘বিভ্রান্ত ও খামখেয়ালি’ অভিহিত করে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘এই দ্বীপে হামলা বা দখলের মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর জবাব দেব আমরা।’ তিনি জানান, খার্গ দ্বীপসহ সমগ্র ভূখণ্ড রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করবে।
আজ সকালে সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে ট্রাম্প হুমকি দেন, আজ রাতেই ইরানে ভয়াবহ হামলা চালিয়ে খার্গ দ্বীপ ও তেল অবকাঠামো মার্কিন নিয়ন্ত্রণে নেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, ইরানের নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশ সক্ষমতা ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তিনি আরও লেখেন, ‘ভবিষ্যতে আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় করেছি।’
পারস্য উপসাগরের এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের অর্থনীতির প্রধান লাইফলাইন। এখান থেকে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বরাতে সিএনএন জানিয়েছে, ইরান প্রশাসন এবং আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে যথেষ্ট শক্তিশালী ও কার্যকর হিসেবে দেখছে না বলে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ।

.png)

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
৩ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২১ ঘণ্টা আগে