স্ট্রিম ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চল জুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
সংবাদ সংস্থা এএফপির সূত্রে বলা হয়েছে, বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরুণাচল,আসাম, মেঘালয়, মণিপুর ও মিজোরাম অঞ্চল। আসামে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ১২টি জেলার ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রম্মপুত্রসহ উত্তর পূর্ব ভারতের সব নদীতে পানির স্তর বেড়ে গিয়েছে।
আবহাওয়া অফিস আসামের কিছু অংশের জন্য লাল সতর্কতা ও কমলা সতর্কতা এবং উত্তর-পূর্বের বাকি অংশের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন কারণে গত কয়েক বছরে ভারতে বৃষ্টিপাত ও বন্যার তীব্রতা বেড়েছে। তবে বৈজ্ঞানিকভাবে এখনো পুরোপুরি নিশ্চিত নন, জলবায়ু পরিবর্তন কীভাবে দক্ষিণ এশিয়ার জটিল মৌসুমী বৃষ্টি ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করছে।
অতীত অভিজ্ঞতা অনুযায়ী, ভারতের উত্তরপূর্বাঞ্চলে চলমান প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভারতের উজানে ভারী বর্ষণের ফলে বাংলাদেশে দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রামের মতো উত্তরের ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে।

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
১ দিন আগে