
নেপালের নুওয়াকোট জেলার কালপনা মাল্লা বলেন, ‘আমার পরিবারের সদস্যদের চোখের সামনে বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে। বাবা, মা, বোন এবং বোনের সন্তানদের সবাই পানির স্রোতে ভেসে গেছে।’
তিনি বলেন, ‘তারা বন্যার পানি থেকে বের হতে পারেননি। কোনো সুযোগই ছিল না। এই বন্যা সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমি ও আমার ছেলে একটি বাড়ির ছাদে উঠে বেঁচে গেছি। কীভাবে বেঁচে গেলাম, তা নিয়ে বেশি বলতে পারব না।’
তার ছেলে সুগাম মাল্লা বলেন, তিনি মায়ের হাত ধরে নিজেকে রক্ষা করেন।
তিনি বলেন, ‘বন্যার আগে আমার ফোনটি বোনের কাছে দিয়েছিলাম। কিন্তু এখন তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল বন্ধ। আমার ভয় হচ্ছে, সেও হয়তো পানির স্রোতে ভেসে গেছে।’
আরেক নারী গোমা পণ্ডিত বলেন, ‘তাঁর মহিষ ও অন্যান্য সব গবাদিপশু হারিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কৃষিজমির ফসলও পানির স্রোতে ভেসে গেছে। ১০ বস্তা সরিষার বীজ, টন টন ভুট্টা ও ধানের শস্য— সবই চলে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’
সূত্র: বিবিসি
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে