ইন্দোনেশিয়ার সেই জাহাজ থেকে উদ্ধার ১০২, নিহত ১

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ জাহাজের সন্ধান মিলেছে। জাহাজটি থেকে একজনের লাশ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, বৈরি আবহাওয়ার মধ্যে ২৪৩ আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি অভিযানে একজনের লাশ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে অভিযান চলছে।

জাহাজটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে জাহাজটি সর্বশেষ অবস্থান বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বলে জানানো হয়।

ঘটনাস্থলে সার্চ অ্যান্ড রেসকিউ জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এ ছাড়া জাভা সাগরের ওই এলাকার সব নৌযানকে যাত্রীদের কোনো সন্ধান পাওয়া গেলে, জানানোর জন্য সতর্ক করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত