আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৬
হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি
হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এতে আওয়ামী লীগ, এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের আল আমিন ১ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন। রিটে ২০২৫ সালের ১২ মের ওই প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। রুলে হলে তা বিচারাধীন অবস্থায় ১২ মের প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী নুরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুছ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ সাংবাদিকদের বলেন, রিট আবেদনটি যথাযথভাবে হয়নি উল্লেখ করে তা না উপস্থাপন করার কথা জানায় রিট আবেদনকারীপক্ষ। এরপর রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত