হরমুজের কাছে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২১
হরমুজ প্রণালিতে নোঙর ফেলা একটি ইরানি জাহাজ। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে নোঙর ফেলা একটি ইরানি জাহাজ। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে বাণিজ্যিক জাহাজে বিমান হামলা হয়েছে। এতে এক নিহত ও তিনজন আহত হয়েছেন। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেশম দ্বীপের গভর্নর হোসেন আমির তেইমুরি।

গভর্নর হোসেন আমির তেইমুরি জানিয়েছেন, জাহাজে থাকা এক কর্মী নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একে ‘মার্কিন সন্ত্রাসীদের’ হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে আক্রান্ত জাহাজের পরিচয় বা হামলার ধরন সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ হয়নি।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অজ্ঞাত অস্ত্রের আঘাতে আরও একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত