স্ট্রিম ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরের ‘ফ্লোরিশ স্টে’ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ জনের বেশি মানুষকে হোটেল থেকে উদ্ধার করেছে। পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা হোটেলে আগুন লাগে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর এনডিটিভির।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জরুরি কল পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স যানসহ অন্যান্য অগ্নিনির্বাপণ ইউনিট পাঠানো হয়। নিয়ন্ত্রণে এলেও আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচানোর জন্য কয়েকজন মানুষ জ্বলন্ত ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।
হাউজ রানি এলাকার সরু গলির হোটেলটিতে অন্তত ২৫টি কক্ষ রয়েছে। জানা গেছে, সেখানে অন্তত ৪০ জন অবস্থান করছিলেন, যাদের মধ্যে অধিকাংশ বিদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, চিকিৎসার জন্য দিল্লিতে আসা বিদেশিরা ফ্লোরিশ স্টে হোটেল বেছে নিতেন। কারণ, এটি দক্ষিণ দিল্লির অন্যতম সাকেতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের কাছাকাছি। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
হোটেলের শেফ কেশর সিং জানান, সকাল ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করেন। তখন হঠাৎ করে আগুনের শিখা জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়েছে। পরে সহকারীকে আগুন লাগার জানিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেন বলে জানান কেশর সিং।
এক্সের পোস্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। নিহতের পরিবারকে ২ লাখ রুপি সহায়তা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
১ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে