স্ট্রিম ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একের পর এক হামলায় একজন সাংবাদিকসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসব হামলা ভঙ্গুর যুদ্ধবিরতিকে নতুন করে চাপে ফেলেছে। খবর আল-জাজিরার।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বুধবার (২২ এপ্রিল) দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি চলন্ত গাড়িতে ইসরায়েলি হামলায় প্রথমে দুজন নিহত হন। এর পরই একই এলাকার একটি ভবনে বিমান হামলায় স্থানীয় সংবাদমাধ্যম আল-আখবারের সাংবাদিক আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পরও উদ্ধারকর্মীরা তাঁর কাছে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আল-জাজিরার সংবাদদাতা হেইডি পেট টায়ার থেকে জানান, আমাল খলিল ও তাঁর সহকর্মী জেইনাব ফারাজ প্রথম হামলার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় হামলায় তাঁরা আক্রান্ত হন। ফারাজকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেটিকে লক্ষ্য করে হামলা চালায়। এনএনএ আরও জানায়, অ্যাম্বুলেন্স যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে সে জন্য আত-তিরিকে হাদ্দাতার সঙ্গে সংযুক্তকারী প্রধান সড়কেও হামলা চালানো হয়।
লেবাননের তথ্যমন্ত্রী পল মোরকোস ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য ইসরায়েল পুরোপুরি দায়ী। তিনি অবিলম্বে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে না এবং উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত করারও কোনো ঘটনা ঘটেনি।
মাত্র এক মাস আগে দক্ষিণ লেবাননে স্পষ্টভাবে চিহ্নিত ‘প্রেস’ লেখা সংবলিত একটি গাড়িতে ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক প্রাণ হারান।
বুধবার (২২ এপ্রিল) পৃথক একটি হামলায় দক্ষিণ লেবাননের ইয়োহমর আল-শাকিফ শহরে আরও দুজন নিহত ও কয়েকজন আহত হন।
জবাবে হিজবুল্লাহ ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। ইসরায়েলি বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর একটি ড্রোন আটকে দিয়েছে।
ইসরায়েল গত ২ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহ আর হামলা করেনি, যদিও প্রায় প্রতিদিনই ইসরায়েল চুক্তি ভঙ্গ করে আসছিল।
ইসরায়েলের আগ্রাসন ও দক্ষিণ লেবানন আক্রমণের পর থেকে এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ৪শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। সীমান্তবর্তী এলাকায় এখনও ইসরায়েলি সৈন্য মোতায়েন রয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, বৈরুত এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চাইবে। ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকও নির্ধারিত রয়েছে।
এর মধ্যেই একজন ফরাসি শান্তিরক্ষী সেনার মৃত্যুতে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, গত ১৮ এপ্রিল লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী দলের ওপর হামলায় গুরুতর আহত চিফ করপোরাল আনিসেত জিরার্দিন মঙ্গলবার ফ্রান্সে মারা গেছেন।
মাখোঁ এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল জানিয়েছে, প্রাথমিক তদন্তে গুলি অরাষ্ট্রীয় পক্ষ থেকে আসার আভাস মিলেছে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই উত্তর পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিটের কন্যাসন্তানের জন্মে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে মার্কিন হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর নির্মম স্মৃতি মনে করিয়ে দিয়েছে দেশটি।
৩ ঘণ্টা আগে
ইরানে হামলা চালাতে ইরাকের মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাসহ বিষয়টি সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তির বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে ফতেহ খেল পুলিশ পোস্টে এই হামলা হয়। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।
১৩ ঘণ্টা আগে