স্ট্রিম ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে সরবরাহ করা অস্ত্রে পশ্চিমাদের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আজ বুধবার রাশান রেডিও স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মারিয়া জাখারোভা বলেন, ‘কোনো চুক্তিগত বাধ্যবাধকতা নয়। এটি আমাদের বিরুদ্ধে তাদের শুধু হাইব্রিড যুদ্ধের (শত্রুকে আক্রমণ করার জন্য বিভিন্ন পদ্ধতির ব্যবহার, যেমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া, কম্পিউটার সিস্টেম হ্যাক করা ইত্যাদি) একটি উদ্যোগ। যুদ্ধের ফলাফল নিয়েও তাদের মাথাব্যাথা নেই। কোনো নিয়ন্ত্রণ নেই অস্ত্র সরবরাহের উপরেও।’
মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেন, ‘সঠিক তদারকিই পারে বিপজ্জনক অস্ত্রগুলোকে ভুল হাত থেকে রক্ষা করতে।’ কারণ হিসেবে তিনি মনে করেন, এটি সরবরাহকারী পক্ষের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে।
রুশ এই কূটনীতিক বলেন, ‘তাদের কিছু যায় আসে না। তারা নিজেদের জিজ্ঞাসাও করছে না যে একই পরিমাণ অস্ত্রের মজুত ইতিমধ্যেই তাদের কাছে আছে কিনা। আর আমি কোনো ভিত্তি ছাড়া বলছি না। এই অস্ত্র দিয়ে কাদের হত্যা করা হচ্ছে, তারা এসব নিয়েও মাথা ঘামায় না। এমনকি এ নিয়েও ভাবছে না যে অস্ত্রের অনিয়ন্ত্রিত সরবরাহের কারণে তাদের সীমান্তবর্তী অঞ্চলে ঝামেলা হতে পারে।’
মারিয়া জাখারোভা উল্লেখ করেন, পশ্চিমের বর্তমান কৌশল হলো কিয়েভকে প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানো। ন্যাটো এবং ইইউর রূপরেখার টেবিলে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করার সময় পশ্চিমারা শান্তির কথা বিবেচনা করছে না। এমনকি একটি প্রতীকী শান্তি প্রস্তাব দেওয়ার জন্যও কোনো উদ্যোগ নেই। শুধু আছে আগ্রাসন, অস্ত্র এবং সামরিক শক্তির সমর্থন।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে