স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপের বিষয়ে ইরান ও ওমান একমত হয়েছে বলে জানিয়েছেন তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের গঠন করা ‘হরমুজ জয়েন্ট কমিটি’র প্রথম বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। খবর এএফপির।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, হরমুজ জয়েন্ট কমিটির বৈঠকে প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পরে তেহরান ও মাসকাট জলপথটির প্রশাসন নিয়ে ‘ঐকমত্যে’ পৌঁছায়।
গারিবাবাদি বলেন, ওমানও সার্বভৌম অধিকারসম্পন্ন উপকূলীয় রাষ্ট্র হিসেবে এসব ব্যবস্থার অংশ হতে সমর্থন জানায়। একই সঙ্গে তাঁরা মনে করে, যে সেবাগুলো দেওয়া হবে, সেগুলোর বিনিময়ে ফি আদায় করা উচিত।
তিনি জানান, দুই দেশের মধ্যে কারিগরি কমিটি গঠন করা হবে। সাত থেকে আট দিনের মধ্যে বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন। এর মাধ্যমে একটি খসড়া বার্তা এবং নৌপরিবহন রুট নিয়ে আলোচনা করা হবে।
যুক্তরাষ্ট্রের বিরোধতার মধ্যেও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ইরান ও ওমান এই সমঝোতায় পৌঁছাল। অথচ প্রণালিটিতে যেকোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করে আসছে ওয়াশিংটন।
অবশ্য ওমানের অবস্থান আগে কিছুটা অস্পষ্ট ছিল। গত সপ্তাহে ইরান-ওমান যৌথভাবে জানিয়েছিল, তারা প্রণালিটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনা করছে। তবে ওমান পরে জানায়, কোনো ‘যাতায়াত ফি’ আরোপের পরিকল্পনা নেই। একই সঙ্গে দেশটি জাতিসংঘের সমন্বয়ে নিজেদের উপকূলের কাছে একটি ‘অস্থায়ী সামুদ্রিক করিডর’ চালুর ঘোষণা দেয়।
এর জবাবে ইরান ওই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর হামলা চালায়। একই সঙ্গে তেহরান জোর দিয়ে বলে, তাদের নিজস্ব উপকূলরেখা ঘেঁষা পথই একমাত্র অনুমোদিত নৌপথ।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে