স্ট্রিম ডেস্ক

ইরানে হামলা চালাতে ইরাকের মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাসহ বিষয়টি সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তির বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ওই কর্মকর্তাদের ভাষ্য, যুদ্ধ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েই ওই ঘাঁটি গড়ে তোলে ইসরায়েল। এটি মূলত একটি লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলি বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি বিশেষ বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। একপর্যায়ে ইরাকের সেনাবাহিনী ঘাঁটির বিষয়টি টের পেয়ে যায়। পরে একটি দল তদন্তে গেলে বিমান হামলা চালায় ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ওই ঘাঁটিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছিল। তবে শেষপর্যন্ত ইসরায়েলি কোনো বিমান ভূপাতিত হয়নি।
ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, স্থানীয় এক রাখাল ওই এলাকায় হেলিকপ্টারসহ সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেন। এরপর ইরাকি সেনারা তদন্তে গেলে তাদের ওপর হামলা হয়। এতে এক সেনা নিহত ও দুজন আহত হন।
ইরাকের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, ইসরায়েলি বাহিনী ওই তদন্ত দলের ওপর বিমান হামলা করেছিল।
ইরাকের সামরিক বাহিনী এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘে অভিযোগও দেয়। সেখানে বিমান হামলার কথাও উল্লেখ করা হয়।
পরবর্তীতে ইরাকি কাউন্টার টেরোরিজম সার্ভিসের দুটি ইউনিট ওই এলাকায় অভিযান চালিয়ে সামরিক উপস্থিতির প্রমাণ পায়। ইরাকি এক শীর্ষ কর্মকর্তা জানান, অভিযান চালিয়ে মনে হয়েছে একটি শক্তিশালী বাহিনী আগে থেকেই সেখানে অবস্থান করছিল।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরাক সরকারও ঘাঁটির বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মার্কিন পক্ষ জানিয়েছে, ইরাকি সেনাদের ওপর হামলায় তারা জড়িত ছিল না।
বিশেষজ্ঞদের মতে, বিস্তৃত ও জনবসতিহীন ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এই ধরনের গোপন ও অস্থায়ী ঘাঁটির জন্য আদর্শ।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল প্রায় ১ হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এই ধরনের গোপন ঘাঁটি ব্যবহার করে থাকতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রও বিভিন্ন সামরিক অভিযানে এমন অস্থায়ী ঘাঁটি ব্যবহার করেছে।
ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান তমের বার মার্চের শুরুতে এক চিঠিতে বলেছিলেন, দেশটির বিমানবাহিনীর বিশেষ ইউনিটগুলো এমন কিছু মিশন পরিচালনা করছে, যা কল্পনার বাইরে।

ইরান ও ইসরায়েল অন্তত এক সপ্তাহ পরস্পরের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা পর তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
৪০ মিনিট আগে
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার ওই ঘটনার পর হেলিকপ্টারের দুই ক্রকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনাটি সম্পর্কে অবগত দুজন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা জুনের শেষে একটি ‘চূড়ান্ত সিদ্ধান্তে’ পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে দুই দেশই ফের হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরান সতর্ক করেছে, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। আর ইসরায়েল বলেছে, তারাও হামলা চালাতে প্রস্তুত। খবর রয়টার্সের।
৩ ঘণ্টা আগে