স্ট্রিম ডেস্ক

ইউরোপের বেশ কয়েকটি ব্যস্ততম বিমানবন্দরে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা দেওয়া সফটওয়্যার কলিনস অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। এতে হিথ্রো, বার্লিন ও ব্রাসেলসসহ একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এই সাইবার হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাইবার হামলায় ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার পর লন্ডনের হিথ্রোসহ বেশ কয়েকটি বিমানবন্দরে অফলাইনে যাত্রী পরিষেবা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সাইবার হামলার কারণে ফ্লাইট বিলম্ব ও বাতিলের মুখে পড়া বিমানবন্দরগুলোর একটি হলো যুক্তরাজ্যের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিকভাবে ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর। ঘটনার পর পর হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে বলেছে, প্রযুক্তিগত এই অসুবিধার কারণে ফ্লাইট বিলম্ব হতে পারে।

এদিকে, বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার রাতের ওই সাইবার হামলার পর যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং ম্যানুয়ালি করা হয়েছে। ব্রাসেলস বিমানবন্দরের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, এই সাইবার হামলা ফ্লাইট শিডিউলে ব্যাপক প্রভাব ফেলেছে এবং দুঃখজনকভাবে অনেক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১০টি ফ্লাইট বাতিল এবং প্রতিটি ফ্লাইট গড়ে এক ঘণ্টা করে বিলম্বিত হয়েছে।
জার্মানির বার্লিনের ব্রান্ডেনবার্গ বিমানবন্দরেও এই সাইবার হামলার কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সমস্যার দ্রুত সমাধানে তারা কাজ করছে।
তবে দেশটির সবচেয়ে বড় ফ্রাঙ্কফুট বিমানবন্দর এই সাইবার হামলায় আক্রান্ত হয়নি। বিমানবন্দরটির এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। এছাড়া জুরিখ বিমানবন্দরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এই বিমানবন্দরেও সাইবার হামলার কোনো প্রভাব পড়েনি।
অন্যদিকে, কলিনস অ্যারোস্পেসের মূল প্রতিষ্ঠান আরটিএক্স বলেছে, তারা ‘নির্দিষ্ট কিছু বিমানবন্দরে’ যাত্রী পরিষেবা ব্যবস্থা সাইবার সম্পর্কিত ইস্যুতে বিঘ্ন হওয়ার বিষয়ে তারা অবগত আছেন এবং সমস্যা সমাধানে কাজ করছে সংস্থাটি।

.png)

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর শাসনামলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
৩ ঘণ্টা আগে
ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি সামরিক উড়োজাহাজে করে তুরস্ক ছাড়েন। সোমবার (১০ আগস্ট) এ খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউসে ফেরার পর থেকেই অভিবাসী ও ভিসাপ্রত্যাশীদের বিষয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেকর্ডসংখ্যক ভিসা প্রত্যাহারের ঘটনা বিদেশিদের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গির সর্বশেষ নিদর্শন।
৪ ঘণ্টা আগে
দশকের পর দশক ধরে চলা সংঘাত বন্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিলুপ্তির আইনি কাঠামো তৈরি করে একটি আইন পাস করেছে তুরস্কের পার্লামেন্ট। সোমবার (১০ আগস্ট) ৬০০ আসনের পার্লামেন্টে ৪৬৮ ভোটে আইনটি পাস হয়। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে