
ঈদ ঘিরে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আা জঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ববি হাজ্জাজ। তিনি জানান, বৈঠকে আলোচনার প্রত্যেকটি ইস্যু ছিল ঈদ কেন্দ্র করে। ঈদ সম্পর্কিত জনভোগান্তি কমানোর জন্য কী করা যেতে পারে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। তিনি চেষ্টা করছেন জনভোগান্তি যেন কমানো যায়।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের আগে ছুটির সময়ে যেসব ইস্যু আসতে পারে সেগুলো আলোচনা হয়েছে। কয়েকটি মন্ত্রণালয় থেকে কিছু ইস্যু উত্থাপিত হয়েছে— অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট নিয়ে, আমাদের জ্বালানি পণ্য নিয়ে। এ ছাড়া কিছু সামাজিক বিষয়—যেগুলো কিছুটা উদ্বেগ তৈরি করছে।’
জ্বালানি নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেহেতু কোনো ধরনের রেশনিং এখন করছি না, তাই কোনো ঝামেলা হওয়া উচিত না। কোনো ঝামেলা যদি থাকে, সেটা কীভাবে নিরসন করা যেতে পারে—সেটা নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সবার সঙ্গে আলোচনা হয়েছে।’
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
১ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৪ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে