স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ৬ মাস পেরোলেও এখনও জরুরি চিকিৎসা পাচ্ছে না গাজাবাসী। উপত্যকাটিতে জীবনরক্ষাকারী চিকিৎসা ও মানবিক সহায়তা পৌঁছাতে ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সহায়তা সংস্থা ‘মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস’ এই তথ্য জানিয়েছে।
লন্ডনভিত্তিক সংস্থাটি বলছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো অত্যন্ত সীমিত রসদ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। অর্ধেকের বেশি প্রয়োজনীয় ওষুধের মজুত শেষ হয়ে গেছে এবং ক্যান্সারের ৬৪ শতাংশ ওষুধ পাওয়া যাচ্ছে না।
এমএপি আরও জানিয়েছে, গাজার প্রায় অর্ধেক হাসপাতাল এখনও কার্যক্রম শুরু করতে পারেনি এবং এমন একটি হাসপাতালও নেই যা পুরোপুরি সচল। এ ছাড়া খুচরা যন্ত্রাংশ এবং জ্বালানি তেল আটকে দেওয়ায় ৯০টি হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে আছে।
৪ হাজার শিশুসহ সাড়ে ১৮ হাজারের বেশি সংকটাপন্ন রোগীকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে স্থানান্তর প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি। তবে সেই প্রক্রিয়া এখনও কঠোরভাবে সীমিত করে রেখেছে ইসরায়েল।
দুই বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নৃশংসতার পর গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়। তবে এরপরও হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। জরুরি ত্রাণ সামগ্রী ঢুকতেও বাধা দিয়ে আসছে দেশটি।
তথ্যসূত্র: আলজাজিরা

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে