স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ এপ্রিল) ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি প্রায় শেষের দিকে। মানে, আমি এটিকে খুব কাছাকাছি শেষ হয়ে আসা হিসেবেই দেখছি।’ খবর আল জাজিরার।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা ইরানে এই অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প আবারও দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে দেশটি এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
তিনি বলেন, ‘আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনি সেখানকার সবাইকে “স্যার” বলে সম্বোধন করতেন। আর নিশ্চয়ই সেটা আপনি করতে চাইবেন না।’
ট্রাম্পের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তা কাটিয়ে উঠতে ইরানের ২০ বছর সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আমরা এখনও শেষ করিনি। কী হয়, দেখা যাক। আমার মনে হয় তারা খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’
তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে