স্ট্রিম ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতস্কা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান, হাওয়াই দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কিছু অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
আজ বুধবার (৩০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৮–এর ওপরে। এর উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কির পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২৬ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার।
বিবিসি বলছে, কামচাতস্কায় ৩ থেকে ৪ মিটার (১০-১৩ ফুট) পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছে এবং জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইদো শহরে ৩০ সেমি (১২ ইঞ্চি) ঢেউ আঘাত হেনেছে।
এদিকে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুনামির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভূমিকম্পের কারণে কামচাতস্কায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকায় শক্তিশালী আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জনগণকে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া চীনের কিছু অংশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু এবং ইকুয়েডরের কাছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও বিভিন্ন স্তরের সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে