তথ্যসূত্র:

ইরান যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করানোর চেষ্টা ‘অকার্যকর’ ও ‘ব্যর্থতায়’ পর্যবসিত হবে।
বুধবার (১৫ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
যুদ্ধবিরতি আলোচনার প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘আমরা গঠনমূলক সংলাপের ওপর জোর দিচ্ছি। কিন্তু জোর করে আমাদের আত্মসমর্পণ করানো যাবে না। যেকোনো দেশ বা শক্তির তরফ থেকে বলপ্রয়োগের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য এবং ইরানি জনগণ কখনোই এই ধরনের আচরণ মেনে নেবে না।’
মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করে পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, ‘আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কোনো যুক্তিতে বেসামরিক নাগরিক ও শিশুদের লক্ষ্যবস্তু করা হয়? স্কুল ও হাসপাতাল ধ্বংস করার মতো জঘন্য কর্মকাণ্ডের পেছনে কী বৈধতা থাকতে পারে? ঠিক কোন অপরাধের জন্য আমাদের দেশের ওপর এই নৃশংস হামলা চালানো হলো?’
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ‘ইরান শান্তির পথ খোঁজার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো বহিঃশত্রুর আগ্রাসন বা চাপকে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে