ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্বদেরগাজায় ‘অমানবিক ও গণহত্যার মতো’ কর্মকাণ্ডের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব। এক খোলা চিঠিতে ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি করে কারা এই আহ্বান জানান।
মোদির সামনে কোয়াড ও ব্রিকসের মধ্যে ভারসাম্যের চ্যালেঞ্জভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে যোগ দিতে পারেন। সেখানে তাঁকে কোয়াড ও ব্রিকস—এই দুই জোটের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে বলে ভারতের দ্য হিন্দু সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার সহযোগীর মেয়ের বিয়ে পশ্চিমা ধাঁচে, সমালোচনার ঝড়ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানির মেয়ের পশ্চিমা ধাঁচের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সেদেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। ঘটনাটি ইরানজুড়ে দ্বিচারিতা ও ক্ষমতাশ্রেণির বিশেষ সুবিধাভোগের অভিযোগকে আরও উসকে দিয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন দেশটির সরকার নারীদের পোশাকবিধি নিয়ে কঠোর অভিযান...
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়াগত কয়েক মাসের মধ্যে এই প্রথমবার একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পূর্ব সাগরের নিজেদের জলসীমার পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে দেশটি।
ফিলিস্তিনি জলপাই চাষীদের উপর ইহুদী বসতিস্থাপনকারীদের হামলাফিলিস্তিনের পশ্চিম তীরের তুরমুস আয়ার কাছে একদল মুখোশধারী ইহুদি বসতি স্থাপনকারী গত রবিবার ফিলিস্তিনি জলপাই চাষি ও তাঁদের সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা লাঠি ও পাথর দিয়ে আক্রমণ করে, তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং অন্য গাড়ির জানালা ভাঙচুর করে।
ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন খামেনিইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পারমাণবিক আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ‘কূটনীতি নয়, বরং চাপ ও দমননীতি’ বলে অভিহিত করেন।
ইতিহাস গড়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিজাপানের রাজনীতিতে ঐতিহাসিক এক ঘটনা ঘটেছে। সানায়ে তাকাইচি দেশটির ১০৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আধুনিক জাপানের ইতিহাসে তিনি প্রথম নারী, যিনি এই পদে অধিষ্ঠিত হলেন।
গাজায় কি যুদ্ধবিরতি ভেস্তে গেছেযুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যে নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়, তার পর থেকে ইসরায়েল প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ২৩০ জনকে আহত করেছে। এই সময়টিতে দুই পক্ষের মধ্যে চলেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ।
যুক্তরাজ্যে কাজ করার জন্য লাগবে এ-লেভেল মানের ইংরেজি জ্ঞানযুক্তরাজ্যের কঠোর নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী কিছু অভিবাসীকে এখন এ-লেভেল মানের ইংরেজি জানতে হবে। দেশটির সরকার ঘোষণা করেছে, এই নিয়ম ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।
পশ্চিম তীরে এখনও যুদ্ধ কেনদশকের পর দশক ধরে চলা প্রতিদিনের সহিংসতা ও দমননীতি এখনও বন্ধ হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দখলদার শক্তির নৃশংসতা আরও বেড়েছে। আজ পশ্চিম তীরে জীবন প্রায় অচল হয়ে পড়েছে।
চার মিনিটের ডাকাতি: ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে যেভাবে চুরি হল অমূল্য রত্নফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘর ‘বিশেষ কারণে’ বন্ধ করে দেওয়া হয়েছে। একদল দুর্বৃত্ত মাত্র চার মিনিটে সেখানে প্রবেশ করে আটটি অমূল্য গয়না চুরি করেছে। ঘটনাটি জাদুঘরজগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
হংকং বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ল কার্গো প্লেন, নিহত ২বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে গিয়ে পড়েেছে। এসময় বিমানবন্দরের দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে।
গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত ৩৫, যুদ্ধবিরতি চুক্তি ভাঙনের আশঙ্কাগাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
তুরস্ক–বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা চুক্তি: দক্ষিণ এশিয়ার আকাশে নতুন আলোড়নবাংলাদেশে নিঃশব্দে পুনর্নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য। তুরস্কের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। এই চুক্তির আওতায় ঢাকা পেতে যাচ্ছে তুরস্কের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এসআইপিইআর)। পাশাপাশি সম্ভাবনা রয়েছে যৌথভাবে তুর্কি যুদ্ধ ড্রোন তৈরিরও।
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের বিক্ষোভশনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একাধিক শহরে লাখ লাখ মানুষ ‘নো কিংস’ আন্দোলনে অংশ নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটি ক্রমে স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ‘কোনো রাজা নেই, থাকবে না’ — এটাই তাদের মূল বার্তা।
দোহায় আলোচনার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিআফগানিস্তান ও পাকিস্তান কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনার পর তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনায় দুই দেশ তাদের বিতর্কিত সীমান্তে সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে একমত হয়।
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত সমাধান আমার জন্য ‘সহজ’: ট্রাম্পপাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত সমাধান করা নিজের জন্য ‘একটি সহজ কাজ’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।