
ফরিদপুর সদরের করিমপুর হাইওয়ে থানা হেফাজতে থাকা পূর্বাশা পরিবহনের একটি বাস পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার পর বাসটি জব্দ করে পুলিশ। এরপর থেকে এটি করিমপুর হাইওয়ে থানা হেফাজতে ছিল। দুর্ঘটনায় সেদিন বাসের সুপারভাইজার নিহত হন।
পূর্বাশা কর্তৃপক্ষের প্রতিনিধি জাকিরুল ইসলাম জানান, আগুরের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন বাসটির ৮০ শতাংশ পুড়ে গেছে। বাসটিতে কোনো দাহ্য পদার্থ, এমনকি ব্যাটারিও ছিল না। তাই শটসার্কিট হয়ে আগুন লাগেনি। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
ফরিদপুরে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। আগুনের কারণ জানা যায়নি। কেউ আগুন ধরিয়ে দিতে পারে; কয়েল বা সিগারেটের আগুন থেকেও হতে পারে। তদন্তের পরে সঠিক কারণ জানা যাবে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বাসটি যেখানে রাখা ছিল, সেটি সিসি ক্যামেরার আওতায় ছিল না। পাশাপাশি জায়গাটি খুব জনবহুল নয়। আশপাশে সিসি ক্যামেরা পাওয়া কঠিন। আমরা প্রযুক্তিগত সহায়তা নিয়ে আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং এর পেছনে কোনো দুষ্কৃতকারী জড়িত কিনা, তা শনাক্তে কাজ করছি।
.png)






-45f751.png)