রাজধানীতে ট্রাফিক নিয়ম ভাঙায় ১৭৩০ মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২২: ৫১
ডিএমপির লোগো

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় একদিনে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক পুলিশের রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে।

তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৭টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি, ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫৪টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৩৯টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাজধানীতে ট্রাফিক নিয়ম ভাঙায় ১৭৩০ মামলা