লিবিয়ার বন্দিজীবন থেকে দেশে নারী-শিশুসহ ১৭৪ প্রবাসী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২: ০১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবিয়া থেকে ফেরত আসা প্রবাসীরা। ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসাদের মধ্যে তিন নারী, এক শিশু ও ১৫ অসুস্থ ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় লিবিয়ার উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়। এর মধ্যে গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন ছিলেন তারা। পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ঢাকায় পৌঁছানোর পর তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসুস্থ ১৫ জনের শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

গত ৭ আগস্ট ৩৪০ বাংলাদেশি লিবিয়া থেকে ফেরেন। আগস্টে দুই দফায় লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ৫১৪ বাংলাদেশি ফিরলেন।

বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি বাংলাদেশিরা। ছবি: লিবিয়ার বাংলাদেশ দূতাবাস
লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি বাংলাদেশিরা। ছবি: লিবিয়ার বাংলাদেশ দূতাবাস

গত ৭ আগস্ট ৩৪০ বাংলাদেশি লিবিয়া থেকে ফেরেন। আগস্টে দুই দফায় লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ৫১৪ বাংলাদেশি ফিরলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

লিবিয়ার বন্দিজীবন থেকে দেশে নারী-শিশুসহ ১৭৪ প্রবাসী