স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন কমিশনের প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ড. জাহাঙ্গীর আলম ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান এবং দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
গত ৩ মার্চ তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করার পর সংস্থায় শীর্ষ পদ ফাঁকা ছিল। গত ২২ জুন গঠিত বাছাই কমিটির সুপারিশে নতুন কমিশন গঠন করলেন রাষ্ট্রপতি।
নতুন দুদক চেয়ারম্যান একেএম আসাদুজ্জামান ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট আসাদুজ্জামান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালের ২৭ আগস্ট স্থায়ী বিচারপতি হন। এরপর ২০২৫ সালের ২৫ মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।
দুদকের ইতিহাসে প্রথম ট্যাক্স ক্যাডার থেকে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া। ২০২৫ সালের ৪ মে থেকে তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিএস ট্যাক্স ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে অবসরে যান তিনি।
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমকম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন।
১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি এবি ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার এবং ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

.png)
-f2e998.jpeg)
লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসাদের মধ্যে তিন নারী, এক শিশু ও ১৫ অসুস্থ ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভ
৭ মিনিট আগে
চলমান গ্যাস সংকটে সামনে এসেছে এক চুক্তি। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল নির্মাণের ওই চুক্তি বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। একই বিষয়ে সম্প্রতি বিএনপি সরকার উদ্যোগ নেওয়ায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
৩৮ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ (মঙ্গলবার) আজ। আজ বিকেল ৪টার মধ্যে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহতের চার দিন পর মামলা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে পুলিশ অপমৃত্যু (ইউডি) মামলা করে। সীতাকুণ্ড থানার ওসি মঈনুল হোসেন এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে-f2e998.jpeg)