স্ট্রিম ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের কপাল ও হাতে নম্বর লিখে চিহ্নিত করেছে ইসরায়েলি সেনারা। সোমবার (১৭ আগস্ট) জেনিনের কাছে কাবাতিয়ায় এক অভিযানে আটক কয়েক ডজন ফিলিস্তিনির কয়েকজনের কপাল ও হাতে নম্বর লেখা হয়।
আহমাদ আল হাথনাউই নামের এক ফিলিস্তিনির কপালে ৪ ৪ নম্বর লিখে দেওয়া হয়েছিল। তিনি বলেন, অভিযানে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নারীও ছিলেন।
আগেও চারবার গ্রেপ্তার হয়েছিলেন হাথনাউই। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এই প্রথমবার তারা আমার গায়ে এই নম্বরগুলো দিয়েছে।’
অভিযানের সময় তাকে ও অন্য আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান তিনি।
হাথনাউই বলেন, ‘আটকের পর সাধারণ কিছু প্রশ্ন করছিল এবং বলছিল, দখলদাররা এখানে এলে আমরা কোনো সমস্যা করব কি না—এ ধরনের কথা।’
তিনি আরও বলেন, ‘মূলত তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, দখলদাররা এলাকায় এলে কোনো সমস্যা হবে না এবং তারা এখানে দীর্ঘদিন থাকবে।’
জেনিনের আশপাশে বসতি সম্প্রসারণের বিরুদ্ধে পরিবারগুলোকে প্রতিরোধ করা থেকে বিরত রাখা এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল বলে দাবি করেন হাথনাউই।
ইসরায়েলি সেনাবাহিনীও আটক ব্যক্তিদের নম্বর দিয়ে চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী জানিয়েছে, ‘এ থেকে শিক্ষা নেওয়া হয়েছে।’
এপ্রিলেও জেনিনের ফিলিস্তিনি নারীদের বাহুতে নম্বর লিখে দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী একই ধরনের মন্তব্য করেছিল। এর আগে, ২০২৪ সালে হেবরনের একদল ফিলিস্তিনি আটক ব্যক্তির কপালেও নম্বর লিখে দিয়েছিল ইসরায়েলি সেনারা।
সূত্র: মিডলইস্টআই

.png)

সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করেছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় দেশটি।
২৮ মিনিট আগে
সম্প্রতি ভয়াবহ খরায় ইতালির রোমে টাইবার নদীর পানিপ্রবাহ রেকর্ড পরিমাণ কমেছে। আর তাতেই মাথা তুলেছে এতদিন ডুবে থাকা সুপ্রাচীন এক সেতু। এটিকে বলা হচ্ছে, নিরো’স ব্রিজ বা নিরোর সেতু।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রণালিটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেন। এর জবাবে ট্রাম্পের এই ‘ভ্রম’ শিগগিরই সংশোধন করা হবে বলে
৪ ঘণ্টা আগে-65b862.jpeg)
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে দুই মাসের সমঝোতার মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। নতুন কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবে জুলাইয়ের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।
৫ ঘণ্টা আগে