স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী শাহে আলম

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

ঢাকার সাভারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্ট্রিম ছবি

দেশে স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন চলতি অর্থবছরেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকার সাভারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, ঢাকার আমিনবাজার ও সাভারের আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে জানিয়ে শাহে আলম বলেন, পর্যায়ক্রমে দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী শাহে আলম