স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরের দিকে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভোরে দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। তাদের মধ্যে আবুল হায়াত ট্রাকচালকের সহকারী (হেলপার) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে। এছাড়া দুপুরের মারা যান উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে কাজ শেষে শিবগঞ্জের কানসাট থেকে মোটরসাইকেলে বালিয়াদিঘি ফিরছিলেন হায়াত ও হাবিবুর। পথে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে দ্রুত গতির মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুরে উপজেলার কানসাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরের দিকে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.png)

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
২২ মিনিট আগে
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
৩৩ মিনিট আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হওয়া কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
৪৩ মিনিট আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে