স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার কাহালুতে আগুনে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- সোনিয়া খাতুন ও তাঁর মেয়ে মেহা মনি (১০)।
স্বজন ও পুলিশ জানায়, সোনিয়া খাতুন মানসিক অসুস্থ ছিলেন। তাঁর দুটি সংসার ভেঙে যাওয়ার পর মেয়েকে নিয়ে শিকড় গ্রামে বাবার বাড়িতে থাকতেন। সকালে পরিবারের অন্য সদস্যরা বাড়ির উঠানে রান্না করছিলেন। হঠাৎ তাঁরা ঘরে আগুন দেখতে পান।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘর থেকে দগ্ধ মা-মেয়েকে হাসপাতালে নিলে, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মৃত্যু হয়।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পেয়েছেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে সোনিয়া ঘরে আগুন দিতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.png)

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।
২ মিনিট আগে
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যালের তৈরি ‘কিউডেঙ্গা’ (Qdenga) টিকা ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১৩ মিনিট আগে
সাতক্ষীরার কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ের সামনে থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুনের ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে মারধরে ওই ঝালমুড়ি বিক্রেতা নারী নিহত হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
২০ জেলায় গত বছরের তুলনায় গড়ে মামলার সংখ্যা কমেছে ৬২ দশমিক ২ শতাংশ। এই উদ্যোগ আরও কার্যকর করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
২২ মিনিট আগে