-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনসহ অন্তত ছয়জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালাউদ্দিন গাজীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)

দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে
১২ মিনিট আগে-bf7611-256x144.webp)
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তাদের অভিযোগ, মামলা হওয়ার এক মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়নি।
২৪ মিনিট আগে
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে