শ্রীমঙ্গলে কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার(শ্রীমঙ্গল)

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২২
জন্মাষ্টমীতে উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহকারী ভক্তবৃন্দ। স্ট্রিম ছবি
জন্মাষ্টমীতে উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহকারী ভক্তবৃন্দ। স্ট্রিম ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের হবিগঞ্জ সড়কে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শংকর বণিক।

শোভাযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাক, ঢোল, শঙ্খ ও ঘণ্টার বাদ্যের সঙ্গে নানা সাজে সজ্জিত হয়ে এতে হাজারো মানুষ অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত