-ab4e20.jpeg)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক ভুক্তভোগীসহ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৪টি মামলা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা এলাকায় ২৬, লালবাগে ৩৩, ওয়ারীতে ৪২, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৩৬, গুলশানে ৩৬, উত্তরা এলাকায় ৩৬ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন জব্দ এবং এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
.png)

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারী প্রাইভেটকার আটকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করায় সংঘর্ষে বরসহ ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৪ মিনিট আগে-c82c53-256x144.webp)
ভয়াল রূপে হাজির হয়েছে তিস্তা। গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন অংশে নদীতে গত ৭২ ঘণ্টায় বিলীন হয়ে গেছে অন্তত ৮৩টি বসতভিটে। নদী ভাঙনের ঝুঁকিতে আরও দুই শতাধিক পরিবার আতঙ্কে দিন পার করছে।
৪২ মিনিট আগে
খালের বুকে নোঙর নৌকা। তাতে সাজানো হরেক সবজি। সেখানেই চলে দরদাম ও বিক্রি।বাগেরহাটের কচুয়ার গজালিয়া ইউনিয়নে শতবর্ষী এই ভাসমান হাটে ভোর থেকে চার ঘণ্টায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বেচাকেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে-393550-256x144.webp)
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজি হযরত আলীর ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে