
বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তিনি বলেন, জনগণের দাবি পূরণে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই ঘরে ফিরব।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১-দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য।’
পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকারকে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘সরকারপ্রধানকে আমরা বলব- জাতির পালস বোঝার চেষ্টা করুন। দেশের মানুষের কাছে তাঁর আত্মমর্যাদা বড়। ১৯৭০ সালে দেশের গণরায় নিয়ে তামাশা করার অপরাধে মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠেছিল।’
শেখ হাসিনার পরিণতি থেকে বর্তমান সরকারকে শিক্ষা নিতেও আহ্বান জানান তিনি।
পথসভায় বক্তৃতা করেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, এনসিপির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
-b654d3-256x144.webp)
চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১-দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, জনগণের অধিকার আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠান করেই ঘরে ফিরবেন। লংমার্চে সরকার বাধা দিলে ৬ দফা দাবি সরকার পতনের এক দফায় রূপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী জোটের নেতারা।
২ ঘণ্টা আগে-c84961-256x144.webp)
বিএনপি সরকার গঠনের ছয় মিনিটের মধ্যেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে সঠিক পথে রাখতে শুরুতে হাতে ধরে, পায়ে ধরে বলব। এরপরও যদি সঠিক পথে পরিচালিত না হয়, ঘাড় ধরতে আমাদের হাত বিন্দুমাত্র কাঁপবে না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের চলমান সংবিধান-রাজনৈতিক ব্যবস্থায় যিনি ক্ষমতায় যাবেন, তিনিই শেখ হাসিনায় পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন রুদ্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নির্বাচিত এই কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন রিমা আক্তার। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগে