
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারী প্রাইভেটকার আটকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করায় সংঘর্ষে বরসহ ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় কনের বাড়ি থেকে বরযাত্রীবাহী একটি গাড়ি বরের বাড়ি যাচ্ছিলো। পথে গাবতলী বাজারে পৌঁছালে ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক গাড়িটির থামিয়ে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় বর মো. হানিফ ও তাঁর বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরপক্ষের হেলাল উদ্দিনের অভিযোগ, ধীতপুর বড়বাড়ি কাজলের ভাই-ভাতিজারা বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি করে। এ নিয়েই প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এতে তাদের অন্তত ৩৫ জন আহত হয়েছে।
ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজল বলেন, বরযাত্রীর গাড়ির কারণে বাজারে যানজট সৃষ্টি হয়। এ সময় একটি অটোরিকশার চালকের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হলে স্থানীয় লোকজন তা থামাতে যায়। তখন মারামারি বাধে। এতে তাদের পক্ষের ১৫-১৬ জন আহত হয়।
করিমগঞ্জ থানার ওসি সোহেব খান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)
-ab4e20.jpeg)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক ভুক্তভোগীসহ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৪টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে-c82c53-256x144.webp)
ভয়াল রূপে হাজির হয়েছে তিস্তা। গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়ন অংশে নদীতে গত ৭২ ঘণ্টায় বিলীন হয়ে গেছে অন্তত ৮৩টি বসতভিটে। নদী ভাঙনের ঝুঁকিতে আরও দুই শতাধিক পরিবার আতঙ্কে দিন পার করছে।
১ ঘণ্টা আগে
খালের বুকে নোঙর নৌকা। তাতে সাজানো হরেক সবজি। সেখানেই চলে দরদাম ও বিক্রি।বাগেরহাটের কচুয়ার গজালিয়া ইউনিয়নে শতবর্ষী এই ভাসমান হাটে ভোর থেকে চার ঘণ্টায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বেচাকেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে-393550-256x144.webp)
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজি হযরত আলীর ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে