
রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাটে ৭৫ বছর বয়সী মা নূরজাহান বেগমের অমানবিক মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে ও সরকারের যুগ্ম সচিব এ. কে. এম. আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া (অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি) হয়েছে। তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব জেতী প্রু’র সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমানকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।
প্রশাসনিক ভাষায় কোনো কর্মকর্তাকে নির্দিষ্ট কোনো দপ্তরে পদায়ন না করে মন্ত্রণালয়ে ‘সংযুক্ত’ রাখার অর্থ হলো তাঁকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ বা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়।
সম্প্রতি রাজধানীর মিরপুরের সেকশন-৬-এর একটি বাসা থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অযত্ন-অবহেলায় পড়ে ছিল তাঁর নিথর দেহ। এমনকি মরদেহে পোকা ও ফাঙ্গাস ধরে গিয়েছিল বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
নূরজাহান বেগমের এক ছেলে ড. আনিসুর রহমান সরকারের যুগ্ম সচিব, অন্য ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় স্কুলের শিক্ষক। উচ্চপদস্থ ও শিক্ষিত সন্তানদের থাকার পরও মায়ের এমন মর্মান্তিক মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর আজ সকালেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩’ অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আইন অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ড. আনিসুর রহমানকে বদলির প্রজ্ঞাপন জারি হলো।
২০১৩ সালের পিতা-মাতা ভরণপোষণ আইন অনুযায়ী, কোনো সন্তান তাঁর বাবা-মাকে অবহেলা করলে বা প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা না দিলে তা দণ্ডনীয় অপরাধ। এই আইনে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মায়ের প্রতি অবহেলার বিষয়টি বিভাগীয় অসদাচরণ হিসেবে গণ্য করে তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
৩০ মিনিট আগে