
টানা ছয় দিনের বিক্ষোভের পর ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতি। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই শীর্ষ সামরিক নেতৃত্বের এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, সেনাবাহিনীর নেতৃত্বে বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে ‘নতুন গতি’ আনতে শুধু সেনাপ্রধানই নয়, জেনারেল স্টাফের কাঠামোতেও পরিবর্তন আনা হবে। এ বিষয়ে তিনি নতুন সেনাপ্রধান দ্রাপাতি, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেন খামারা এবং প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান পাভলো পালিসার সঙ্গে বৈঠক করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিদায়ী সেনাপ্রধান সিরস্কির ভূয়সী প্রশংসা করেন জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভের প্রতিরক্ষা, খারকিভে পাল্টা আক্রমণ এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযানে সিরস্কির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষায় তাঁর ভূমিকার জন্য তিনি সিরস্কি ও দেশটির সব সেনাসদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মিখাইলো ফেদোরভকে সরিয়ে দেওয়ার পর রাজধানী কিয়েভে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারের সামরিক নেতৃত্বে জবাবদিহি এবং কৌশলগত পরিবর্তনের দাবি জানান। বিক্ষোভের এক পর্যায়ে তাঁরা সেনাপ্রধান সিরস্কির অপসারণ দাবি করতে শুরু করেন।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কৌশল নিয়ে ফেদোরভ ও সিরস্কির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। ফেদোরভ অভিযোগ করেছিলেন, ইউক্রেনের ড্রোন প্রযুক্তির উন্নয়ন এবং যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগে সিরস্কি বাধা দিচ্ছেন। তাঁর ভাষায়, রুশ আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন।
পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি ফেদোরভের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে তাঁকে সরকারে একটি ‘সম্মানজনক’ নতুন দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নতুন সেনাপ্রধান দ্রাপাতি এর আগে ইউক্রেনের স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খারকিভ অপারেশনাল অ্যান্ড ট্যাকটিক্যাল গ্রুপের নেতৃত্ব দিয়েছেন এবং পূর্ব ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে তাঁকে যৌথ বাহিনীর কমান্ডার করা হয়েছিল।
জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউক্রেনে এক হাজার ৩৯৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত হাজার ৯৭৮ জন। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়েও সমালোচনা জোরালো হচ্ছে।
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৪ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে