
রাজধানীতে লাইন গ্যাসের সংকট তীব্র। দিনে চাপ কম থাকায় জ্বলছে না চুলা। রাত জেগে রান্না সারতে হচ্ছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মিরপুর বাউনিয়াবাদের বাসিন্দা শারমিন টুম্পা জানিয়েছেন, তাদের এলাকায় গ্যাসের সংকট আগেই ছিল। ভোর ৪টা থেকে ঘণ্টা দুই পাওয়া যেত। এখন দিনে থাকছেই না। অধিকাংশ পরিবার রাত জেগে কিংবা সিলিন্ডার কিনে রান্না সারতে বাধ্য হচ্ছেন।
পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভাষ্যে, অভ্যন্তরীণ উৎপাদন কমে গেছে। ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা। টাকা দিয়েও গ্যাস মিলছে না। দ্রুত খনির সন্ধান এবং সেখান থেকে উৎপাদন ছাড়া এই সংকট সহসা কাটবে না।
জানতে চাইলে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্ট্রিমকে বলেন, গ্যাস সংকটের সমাধান দ্রুত হবে না। বরং সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, অভ্যন্তরীণ গ্যাসের মজুত দ্রুত কমছে। কূপগুলো ড্রাই হচ্ছে। পরে ওয়ার্কওভার করে আরও কিছু গ্যাস উঠানো সম্ভব হচ্ছে। নতুন খনি আবিষ্কার ছাড়া এই সংকট কাটবে না।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধের কারণে তিনটির সঙ্গে চুক্তি থাকলেও মাত্র একটি কোম্পানি এলএনজি দিচ্ছে। তাও পুরোটা দিতে পারছে না। স্পট মার্কেট থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে। গ্যাস সংকটের এটাও অন্যতম কারণ। যুদ্ধ না থামলে, সংকট কমবে না।
সংকটে দিশাহারা গৃহিণীরা
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগ, খিলগাঁওয়ে গ্যাসের সংকট বেশি। এসব এলাকার বাসিন্দারা জানান, আগে অল্প পরিমাণে গ্যাস পাওয়া গেলেও, এখন থাকছেই না। গভীর রাতে দেখা মিললেও, চাপ কম। রাত জেগে রান্না সারছি। আবার ভিন্ন উপায়ে খাবার জোগাড় করতে হচ্ছে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি বাইরের খাবারে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন।
মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসিন্দা ইসমাইল হক স্ট্রিমকে বলেন, আগে ভোরে থাকত। আবার বিকেলে কয়েক ঘণ্টা পাওয়া যেত। এখন টানা কয়েক দিন থাকছে না। পুরো এলাকায় একই অবস্থা। বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার, ইলেকট্রিক চুলা, কেরোসিন স্টোভে রান্না করছেন।
একই এলাকার নবোদয় হাউজিংয়ের বাসিন্দা শামসু রুবেল জানান, তাদের বাসায় গত ১৫ দিন সকালের নাস্তা তৈরি হয়নি। প্রতিদিন বাইরে থেকে আনতে হয়েছে। এক-দুই দিন দুপুরের পরে একটু গ্যাস পাওয়া যায়।
রাজধানীর মিরপুরের পাইকপাড়া আহমেদনগর এলাকা সালমা আক্তার বলেন, ‘খুবই সমস্যায় রয়েছি। সন্তানেরা ভাজাপোড়া খাওয়ার আবদার করে। বাইরেরটা দিতে সাহস পাই না। ঘরেও তৈরি করতে পারছি না। এভাবে কতদিন চলবে, আল্লাহই ভালো জানেন।’
মিরপুরের মাটিকাটার বাসিন্দা ফাহাদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে কয়েকদিন ধরে গ্যাস পাওয়া যাচ্ছে না। সকালে থাকে না। অথচ ওই সময়ে বেশি দরকার। বাধ্য হয়ে যখন থাকছে, রান্না করে রেখে ওভেনে গরম করে খাচ্ছি। গ্যাস কখন আসবে, সেজন্য তীর্থের কাকের মতো প্রহর গুণতে হচ্ছে।’
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে