
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার (২২ জুলাই) সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ভিড় দেখা গেছে। অনশনরত সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে, লন্ডন এবং ডাবলিনেও বিক্ষোভ হয়েছে।
এদিকে, মঙ্গলবার সাময়িক সময়ের জন্য আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় অনশনরত ওয়াংচুকের সঙ্গে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে দেখা করেন কেন্দ্রীয় দুই মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সরকারি সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতেই তাঁরা হাসপাতালে যান। তবে সাক্ষাতে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সোমবার সিজেপির সংসদ অভিমুখে কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দুই মুখ্যমন্ত্রীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা। তাঁদের সঙ্গে যোগ দেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। পরে ঘটনাস্থল থেকে রাহুল, প্রিয়াঙ্কাসহ বিরোধী জোটের কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আটক অবস্থায় প্রকাশ করা এক ভিডিও বার্তায় রাহুল পাঁচ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, শিক্ষার্থী বিক্ষোভে হামলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পুলিশের হামলার জন্য কেন্দ্রের ক্ষমা প্রার্থনা এবং সংসদে নতুন শিক্ষানীতি নিয়ে আলোচনা।
এদিকে, রাহুল ও প্রিয়াঙ্কাকে আটকের প্রতিবাদে আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা ও ঝাড়খন্ডসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে কংগ্রেস।
আর বুধবারও যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। আন্দোলনকারীদের একমাত্র দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
বিক্ষোভ ছড়িয়েছে অন্য দেশেও। অনশনরত সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠনের সদস্যরা এসব কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়।
তবে বিজেপির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের সমস্যার সমাধানের বদলে রাজনৈতিক প্রচারণায় বেশি মনোযোগ দিচ্ছেন। তাঁর দাবি, সরকার নিট ইস্যুতে সংসদে আলোচনায় প্রস্তুত। তবে রাহুল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জনদুর্ভোগ সৃষ্টি করছেন।
অন্যদিকে, সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গত দুই দিনে ১১টি এফআইআর করেছে দিল্লি পুলিশ। র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) এক সদস্যকে ধাওয়া ও মারধরের ঘটনায় আলাদা আরও একটি এফআইআর করা হয়েছে।
আহত ২৫ বছর বয়সী আন্দোলনকারী শেখ ইরশাদ মানসুরীর শরীরে পেলেটসদৃশ ক্ষতের অভিযোগ প্রকাশ্যে এলেও, বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র : দ্য হিন্দুস্থান টাইমস ও দ্য ওয়্যার।
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৪ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে