
ইরান ‘অর্থবহ’ পারমাণবিক আলোচনায় রাজি না হওয়া পর্যন্ত কোনো বৈঠকে আগ্রহী নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে তিনি সতর্ক করেছেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকার পারমাণবিক স্থাপনায় খুব শিগ্গিরই ‘ব্যাপক হামলা’ চালানো হবে।
মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করতে ইরান জোর প্রচেষ্টা চালালেও ওয়াশিংটন যে ধরনের ‘অর্থবহ আলোচনা’ চায়, তেহরান এখনো সে অবস্থানে পৌঁছায়নি। তিনি বলেন, ‘তারা মরিয়া হয়ে বৈঠক করতে চায়। কিন্তু অর্থবহ আলোচনার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত আমাদের কোনো আগ্রহ নেই।’
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না— এ কথা আবারও জোর দিয়ে বলেন ট্রাম্প। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের সক্ষমতা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগে কেউ কল্পনাও করেনি। তিনি দাবি করেন, এখনই হামলা বন্ধ হলেও ইরানের সক্ষমতা পুনর্গঠনে ২০ থেকে ২৫ বছর সময় লাগবে। একসঙ্গে তিনি বলেন, ‘এই যুদ্ধ এখনো শেষ হয়নি।’
পিকঅ্যাক্স মাউন্টেন থেকে ইরান পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে কিনা— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে তাঁর দাবি, ওয়াশিংটন মূলত পারমাণবিক উপাদানের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমরা সম্ভবত খুব শিগগিরই ওই এলাকায় এবং খুব জোরালোভাবে হামলা চালাব।’
গত সপ্তাহে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরান যুদ্ধ আরও জোরদারের সম্ভাব্য কৌশল নিয়ে ব্রিফিং নেন ট্রাম্প। আলোচনায় ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল এবং পিকঅ্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার বিকল্পও বিবেচনায় ছিল।
গত সপ্তাহ থেকে ইরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তেহরান।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই সমঝোতা কার্যত ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা চলছে।
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৪ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে