
হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ৯০৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
গত ১৫ মার্চ থেকে হাম ও রোগটির উপসর্গে মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র চার মাস ৭ দিনে মৃত্যু দাঁড়াল ৮০৩ জনে। এর মধ্যে উপসর্গে ৭০৮ ও হাম শনাক্তের পরে মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৯ হাজার ২৯৪ শিশু বাড়ি ফিরেছে। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৪১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১১ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৯ মিনিট আগে