স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের কাহারোলে একটি ফিলিং স্টেশনে তেলের জন্য লাইনে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৪৮) নামে বেসরকারি চাকরিজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এনায়েত দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়নের দোলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের চাচাতো ভাই মাহামুদুল হাসান জানান, ঈদের ছুটিতে বাড়ি এসে এনায়েত কাহারোলের তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে যান। মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে আসমা লতিফা ফিলিং স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ান। দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন। গ্রামের বাড়ি প্রাণনগর ঈদগাঁ মাঠে বাদ আছর জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয় বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মকলেমা সরকার জানান, হাসপাতালে আনার আগেই এনায়েতুল করিমের মৃত্যু হয়েছে।
কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে