স্ট্রিম সংবাদদাতা

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব বিজয়ী প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ নবনির্বাচিত সব প্রতিনিধি শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা কৃতজ্ঞ। রাকসুর এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলামের সভাপত্ত্বিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, প্রক্টর এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান রিটার্নিং অফিসার ও রাকসুর কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান।
এর আগে গত ২২ অক্টোবর রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) এবং জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার বিজয়ী হন।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৬ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৪৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে