স্ট্রিম ডেস্ক

‘জুলাই অভুত্থান’ পরবর্তী বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনের আগে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এটি মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।
বুধবার (১৪ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ জানানো হয়। প্রতিবেদনটি লিখেছেন এইচআরডব্লিউর নারী অধিকার বিভাগের জ্যেষ্ঠ সমন্বয়ক শুভজিৎ সাহা।
প্রতিবেদনে পুলিশের তথ্যের বরাত দিয়ে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতা আগের বছরের তুলনায় বেড়েছে। এর জন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর উসকানিমূলক বক্তব্যকে দায়ী করে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, এসব গোষ্ঠী নারীদের চলাফেরা ও সামাজিক অংশগ্রহণ সীমিত করতে চাইছে।
এইচআরডব্লিউ জানায়, গত বছরের মে মাসে কট্টরপন্থীরা সরকারের লিঙ্গসমতা প্রচেষ্টার প্রতিবাদ করে। এরপর থেকে নারীরা মৌখিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। গত ডিসেম্বরে পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনাটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া হিন্দুদের বিরুদ্ধে ৫১টি সহিংসতা ও ১০টি হত্যাকাণ্ডের তথ্য দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতনের কথাও তুলে ধরা হয়েছে।
রাজনীতিতে নারীদের বঞ্চনার চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়, আসন্ন নির্বাচনে ৫১টি দলের মধ্যে ৩০টিতে কোনো নারী প্রার্থী নেই। বিশেষ করে জামায়াতে ইসলামী ২৭৬টি আসনে মনোনয়ন দিলেও তাদের তালিকায় একজন নারীও নেই (সর্বশেষ তথ্যানুযায়ী দশ দলীয় জোট থেকে ১৭৯ আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী)।
এইচআরডব্লিউ সরকারকে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও সাংবিধানিক বিধান মেনে লিঙ্গসমতা ও সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

.png)

রাষ্ট্রপতি নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
৩৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন।
৩৬ মিনিট আগে
অভিনেত্রী ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আগাম জামিন নিয়েছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন।
৩৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে মারধরের শিকার শিক্ষার্থীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ‘ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম’ সংক্রান্ত আগের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
১ ঘণ্টা আগে