স্ট্রিম প্রতিবেদক

দ্বৈত নাগরিক হিসেবে মোঃ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতির শপথগ্রহণকে অবৈধ ঘোষণা চেয়ে রিট হয়েছে। সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
রিটে জুলাই গণঅভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুউদ্দিনের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শাহরিয়ার। এর আগে তিনি গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতিকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে সংসদ সচিবালয় ও আইনসচিবের কাছে একটি উকিল নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়, সাম্প্রতিক এক বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে অসম্মান করার মাধ্যমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁর শপথ ভঙ্গ করেছেন। তাই তাঁকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করার জন্য সংসদ সচিবালয় ও আইনসচিবকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে আইনজীবী এমএ আজিজ খান ২০২৩ সালে রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। পরে হাইকোর্ট খারিজ আদেশ দিলে আজিজ খান আপিল বিভাগে যান। সেখানে আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার ক্ষেত্রে আইন ও সংবিধানের কোনো লঙ্ঘন নেই উল্লেখ করে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি আবেদন খারিজ করে দেন।
সে সময়ের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদেশের পর সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ ও অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক সাহাবুদ্দিনকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোঃ সাহাবুদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে