হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৬: ৩৮
হাম। স্ট্রিম গ্রাফিক

হাম ও এর উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু। রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এতে বলা হয়, নিশ্চিত হামে ঢাকায় একজন এবং হামের উপসর্গে ঢাকায় ২ জন এবং সিলেট ও বরিশালে ১ জন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৭৫৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ হাজার ৩৪০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯০ হাজার ৬০৫ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ad 300x250

সম্পর্কিত