জবিতে কৃষ্ণচূড়া উপড়ে পড়ল বাসের ওপর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৬: ৪৪
একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে। এতে কেউ হতাহত না হলেও, বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, বাসটি মিরপুর রুটে চলাচল করে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এই বাসে করে আনা-নেওয়া করা হয়। রোববার সকাল ৮টার দিকে বাসটি বিশ্ববিদ্যালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের নামায়। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে রাখা হয়। সেখানকার কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে।

সরেজমিন কৃষ্ণাচূড়া গাছটি বাসটির মাঝ বরাবর পড়ে থাকতে দেখা যায়। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি কেটে সরান। পরে বাসটি সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে বাসটিকে অন্য স্থানে সরিয়ে নেন। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে বাসটিকে অন্য স্থানে সরিয়ে নেন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রাকিবুল আহসান বলেন, নিয়মিত গাছগুলো পর্যবেক্ষণে রাখলে এই ঘটনা এড়ানো সম্ভব হতো। বাসে আরোহী থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

পরিবহন প্রশাসক তারিক বিন আতিক বলেন, ক্যাম্পাসে আমাদের বাসের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত