স্ট্রিম সংবাদদাতা

রংপুর শহরে বাস চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তবে মাদ্রাসা সুপারের মৃত্যুতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন।
রোববার (১২ জুলাই) সকালে ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
নিহত আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর দাখিল মাদ্রাসার সুপার ও ধর্মদাস মিলনপাড়া জামে মসজিদের খতিব। তাঁর গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়ায়। তবে তিনি ধর্মদাস মিলনপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ, স্থানীয় লোকজন জানিয়েছে, রংপুর থেকে ঢাকা যাচ্ছিল আর এম স্পেশাল পরিবহনের একটি বাস। সকাল ৯টার দিকে মডার্ণ মোড়ের তুলা গবেষণা কেন্দ্র এলাকায় বাসটি পেছন দিকে নেওয়ার সময় পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন বাসটি আটক ও রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তারা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন।
সকাল সাড়ে ১০টার দিকে আর এম স্পেশাল বাস ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আবুল কাশেমের লাশ পরিবার নিয়ে গেছে। এতে অভিযুক্ত চালক মর্তুজাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে বাসটি উৎসুক জনতা পুড়িয়ে দিয়েছে।

.png)

জনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১৭ মিনিট আগে
উপকূলীয় জেলা বাগেরহাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতে পৌরসভাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা।
২৮ মিনিট আগে
রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে। এতে কেউ হতাহত না হলেও, বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে