স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, চীনা প্রতিষ্ঠান সিএমইসি গ্রুপ আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটিতে প্রতিদিন ঢাকা শহরের প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ কেন্দ্র থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকবে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান বি এন্ড এফ মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পে প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহার করা হবে। বর্জ্য থেকে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দৈনিক হিসাবে এর উৎপাদন হবে প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা।
বৈঠকে আরও জানানো হয়, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রকল্পটি থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইট উৎপাদন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়সীমার মধ্যে দুই প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

বাংলাদেশের রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক কারখানা অধিগ্রহণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন চীনা ব্যবসায়ীরা।
৮ মিনিট আগে
জনস্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার। রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৩৮ মিনিট আগে
উপকূলীয় জেলা বাগেরহাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতে পৌরসভাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা।
১ ঘণ্টা আগে
রংপুর শহরে বাস চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তবে মাদ্রাসা সুপারের মৃত্যুতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। রোববার সকালে ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে