কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৫
নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিয়ে পণ্য সংগ্রহ করা যায়। ছবি: সংগৃহীত
নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিয়ে পণ্য সংগ্রহ করা যায়। ছবি: সংগৃহীত

কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।

প্রথম দিনেই কামরাঙ্গীরচরের শত শত মানুষ প্লাস্টিক বর্জ্য নিয়ে বাজার করতে আসেন। নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিয়ে পণ্য সংগ্রহ করেন তারা।

কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ডিএসসিসি প্রশাসক প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ড্রেন ও নালা-নর্দমায় প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই নির্ধারিত স্থানে প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার অভ্যাস তৈরি হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে।

কামরাঙ্গীরচরের পর নগরীর অন্যান্য এলাকায় এ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানান প্রশাসক। তিনি বলেন, শিগগিরই গুলিস্তানে একটি স্থায়ী স্টল চালু করা হবে। পর্যায়ক্রমে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, এ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশীদার করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত